September 20, 2026, 7:14 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

উজিরপুর বড়াকোডা ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও উঠান বৈঠক, ইনসাফের সমাজ গড়ার প্রত্যয়

সাইফুল ইসলাম সাঈফী, উজিরপুর প্রতিনিধি

বরিশাল-২ (উজিরপুর-বানারিপাড়া) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় উজিরপুর উপজেলার বড়াকোডার বি কে হাইস্কুল মাঠে গণসংযোগ ও বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​প্রধান অতিথি হিসেবে ​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান,জেলা কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট আজম খান,হাফেজ মাওলানা কাওসার হোসেন,উপজেলা আমির মাওলানা আব্দুল খালেক,জেলা ইউনিট সদস্য সাইফুল ইসলাম সাঈফী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন
উপজেলা সেক্রেটারি মো: খোকন সরদার জেলা শিবিরের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন সেলিম,এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক আসিফ আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো: আনোয়ার হোসেন।

মাস্টার আব্দুল মান্নান ভোটারদের উদ্দেশ্যে বলেন:​”আপনাদের প্রতিটি ভোট মূল্যবান, ভোট অনেক বড় আমানত। তাই ভোট দেওয়ার আগে প্রার্থী দেখে-শুনে ভোট না দিলে আমানতের খেয়ানত হবে এবং সৎ নেতৃত্ব নির্বাচনের সুযোগ হারাতে হবে। আপনার সঠিক সিদ্ধান্ত প্রদান করা একটি ভোটে দেশের গতিপথ নির্ধারিত হতে পারে।তাই ইনসাফের দেশ গড়তে আমাদেরকে দাঁড়িপাল্লায় এবং গনভোটে হ্যাঁ ভোট দিতে হবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ