September 20, 2026, 7:12 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ীতে আদালত চত্ত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার-৫

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহিন শেখকে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে কারাভ্যানের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে ৩ শিশুসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানান রাজবাড়ী জেলা পলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড) মো. শামসুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আব্দুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আ. হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), সামছুল আলমের ছেলে মো. জনি শেখ (১৬ বছর ৭মাস), সাহাবুদ্দিন শেখের ছেলে তৈাফিক আহম্মেদ (১৬ বছর ১১ মাস) ও মালেক শেখের ছেলে মুনজিল শেখ (১৭ বছর ৫ মাস)।

পুলিশ ও আদালত সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহীন শেখকে গত রোববার দুপুরে রাজবাড়ী আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কারাভ্যানে কারাগারে নেওয়ার পথে শাহিন শেখের পক্ষে কর্মী সমর্থকেরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে স্লোগান দিতে থাকেন। এসময় বিশৃঙ্খলা পরিস্থির সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত শাহিন শেখকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকেলে চরলক্ষীপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ