September 20, 2026, 7:49 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাগেরহাটে জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানের বাগেরহাট আগমন ও জেলা জামায়াতের উদ্যোগে ২৭ জানুয়ারি আয়োজিত জনসভা উপলক্ষে সংবাদকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা জামায়াত ইসলামের কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউনুস, জামায়াত নেতা ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, তাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন জনসভা জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা জনসভাটি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ