September 20, 2026, 7:50 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ফরিদপুর-১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে গড়ে তুলব; প্রফেসর ড. ইলিয়াস মোল্লা

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে গড়ে তুলব; প্রফেসর ড. ইলিয়াস মোল্লা

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. ইলিয়াস মোল্ল্যা বলেছেন, নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে গড়ে তুলব।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধায় পাঁচুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বেড়িরহাট বাজারে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিগত দিনে সাধারণ মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কথার ফুলঝুরি আর বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তা কখনই রক্ষা করেনি। মুখে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলেছে এটা যদি অন্তরের কথাহত তাহলে এদেশের সম্পদ কেউ লুন্ঠন হতো না।

তিনি আরো বলেন, আমরা কথায় নয় ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে চাই।

পাঁচুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নাসির শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, নায়েবে আমীর এস এম রিদওয়ানুননবী রিদওয়ানসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ