September 20, 2026, 8:28 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

আলফাডাঙ্গায় সতন্ত্র প্রার্থীকে সমর্থন জানালেন উপজেলা বিএনপির একাংশ

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর ১ (আলফাডাঙ্গা- বোয়ালমারী- মধুখালী) আসনের সতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলোনকে সমর্থন জানিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির একাংশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির একাংশের কর্যালয়ে আরিফুর রহমান দোলনের উপস্থিতিতে উপজেলা ও পৌর বিএনপির একাংশ আনুষ্ঠানিক ভাবে তাকে সমর্থন জানিয়ে তার জাহাজ প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার সিদ্ধান্ত জানান।

সতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন এসময় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সমর্থন জানানো অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি খোশবুর রহমান খোকন , পৌর বিএনপির সহ সভাপতি রেজাউল করিম রেজা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী, পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ কাইয়ুম শিকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাজান সরদার, সিরাজুল ইসলাম সোজা প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ-সভাপতি খোশবুর রহমান খোকন জানান, বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ার পর আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ রাখেনি, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বিভিন্ন সময় যোগাযোগ করেছি কিন্তু আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। এ কারনে আমরা সতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়েছি। ফরিদপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এরা সবসময়ই দলীয় পদ-পদবী বব্যবহার করে দলের বিরোধিতা করে আসছে। আমি এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার জন্য দলীয় হাই কমান্ডের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ