September 20, 2026, 8:31 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মোংলা পশুর নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

তরফদার রবিউল ইসলাম

মোংলার পশুর নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় পশুর নদীর সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে এই মরদেহ উদ্ধার করা গেলেও প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে উপুড় হওয়া একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। তবে নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ দেখে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখন পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ