September 20, 2026, 8:54 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা মাসুদ ও শিপন বহিস্কার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হওয়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য এদের বিএনপি’র নিবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বাগেরহাট-১ আসনে ফুটবল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কপিল কৃষ্ণ মন্ডল। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তাকে নিয়ে বিতর্ক ছিল। কারণ তিনি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

অন্যদিকে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন হরিণ প্রতিক নিয়ে বাগেরহাট-৪ আসনে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সোমনাথ দে। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে জাতীয় পার্টির সাবেক এই নেতাকে নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। আর সব শেষ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ৫ আগস্টের পরে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ