September 21, 2026, 9:01 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে জানান বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজিঃনং-বি-২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এম নুরুল হুদা চৌধুরী।

দেশের বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকারিভাবে ১,৩০০ টাকার আশেপাশে নির্ধারিত থাকলেও মাঠ পর্যায়ে তা ২,০০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের এই লাগামহীন কারসাজিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী।

​এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) প্রতি মাসে দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রতিফলন নেই। এটি সরাসরি আইনের লঙ্ঘন এবং সাধারণ মানুষের ওপর চরম জুলুম। শ্রমিক, শ্রমজীবিসহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো আজ রান্নার খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে।”

​তিনি আরও উল্লেখ করেন যে, অনেক ডিলার অধিক মুনাফার আশায় মজুধদারি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি অবিলম্বে প্রতিটি বিক্রয় কেন্দ্রে রশিদ প্রদান বাধ্যতামূলক করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানান।

এম.নুরুল হুদা চৌধুরী সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং বাড়তি দাম চাইলে হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ করার অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, যদি দ্রুত এই অস্থিরতা নিরসন করা না হয়, তবে শ্রমিক, শ্রমজীবিসহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ