September 20, 2026, 8:57 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

গোপালগঞ্জ এক আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার- ভোট যুদ্ধে থাকছেন ৯ জন

গোপালগঞ্জ প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গোপালগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন চারজন প্রার্থী- যার ফলে এক আসনে এবার ভোট যুদ্ধে থাকছেন ৯ জন প্রার্থী।।

শেষ দিনে গোপালগঞ্জ এক আসন থেকে যারা মনোনয়ন প্রত্যাহার করলেন তারা হলেন – বাংলাদেশ খেলাফত মজলিস এর ইমরান হুসাইন আফসারী, এবি পার্টির মোঃ প্রিন্স আল আমিন, জনতার দলের মোঃ জাকির হোসেনসহ মোট ৪ জন।

সন্ধ্যায় জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায় গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসন থেকে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চারজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এবার আসনে প্রতিদ্বন্দীতা করবেন- বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, গণঅধিকার পরিষদের মো: কাবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল, স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান ও স্বতন্ত্র প্রার্থী কাইউম আলী খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ