July 28, 2026, 12:55 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

কয়রায় সর্বস্বরে হারিয়ে পাগলপ্রায় ইটভাটা শ্রমিকের পরিবার

কয়রা (খুলনা) প্রতিনিধি

আগুনে পুড়ে সবকিছু হারানোর পরেও কোন সহযোগিতা পায় নাই জাহাঙ্গীর মোল্লা, কয়রায় সর্বস্বরে হারিয়ে পাগলপ্রায় ইটভাটা শ্রমিকের পরিবার।

খুলনার কয়রায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে দরিদ্র একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ( ২০ জানুয়ারী) সকালে সরজমিনে গিয়ে দেখতে পাই, আগুনে পুড়ে যাওয়া ঘরটি এখনো একই অবস্থা আছে, স্থানের কোন পরিবর্তন হয়নি ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাটা শ্রমিক জাহাঙ্গীর মোল্লা বলেন, প্রতিবেশিরা মুষ্ট চাউল ,কাঁচা বাজার, পুরনো কাপড় কালেকশন করে আমাদেরকে দিয়েছে ব্যবহার করার জন্য।কোন জন-প্রতিনিধি আমাদের কাছে আসে নাই। কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির এসে ছিলো, আমাদের পাঁচ জনের পাঁচটা কম্বল দিয়েছে তাতেও আমাদের শীত মানাচ্ছে না। এছাড়া সরকার পক্ষ থেকে এখনো কোনো অনুদান পাইনি।

সরকার বা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে জাহাঙ্গীর মোল্লা বসত ঘর তৈরি করে স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে জাহাঙ্গীর মোল্লা ও তার পরিবার পাগলপ্রায়। আর স্ত্রী ও মেয়ের আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তারা চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে সরকারি সহায়তাসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির বলেন, আমরা স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলেছি। সহযোগিতার জন্য ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ