July 26, 2026, 6:49 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মুশফিকুর রহমান

হান্নান খাদেম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মুশফিকুর রহমান।

এর আগে এ আসনে মুশফিকুর রহমানসহ দুইজনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি।

অপরজন হলেন জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঞা।  রোববার বিএনপির দলীয় প্যাডে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার বিষয়টি জানানো হয়। একই সাথে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে কপি দিয়ে মুশফিকুর রহমানকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ প্রতীক দেওয়ার অনুরোধ করা হয়।মুশফিকুর রহমানের ঘনিষ্ঠজন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় তার সমর্থকরা উচ্ছ্বসিত।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন। এ ব্যাপারে মুশফিকুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলার সকল জনগণ এবং বিএনপির সকল নেতাকর্মীকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।

আশা করি আগামী নির্বাচনে জনগণ আমাকে  ভোট দিয়ে ২য় বারের মত এমপি নির্বাচিত করে কসবা আখাউড়ার উন্নয়ন ও সেবার করার সুযোগ দিবেন।উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কসবা-আখাউড়া আসনের বিএনপির এমপি ছিলেন মুশফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ