July 28, 2026, 2:11 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

শরণখোলায় ইসলামি ছাত্র -শিবিরের সমাবেশ অনুষ্ঠিত

মো. আব্দুল করিম, শরণখোলা প্রতিনিধি

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় শনিবার রাত ৮:০০ টায় রায়েন্দা ফায়েল খায়ের ভবনে ৩নং রায়েন্দা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে, শরণখোলা দক্ষিণ শাখার সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে এবং শরণখোলা উত্তর সভাপতি রাকিব ইসলাম আলভি’র পরিচালনায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, বাগেরহাট-৪(দাড়িপাল্লা প্রতিকের) প্রার্থী, সাবেক ছাত্রনেতা জনাব অধ্যক্ষ আব্দুল আলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির,

বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী এইচ আর এম সম্পাদক জনাব নাজমুল হাসান (সাঈফ) বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের (সদ্য সাবেক) সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর শিবিরের দপ্তর সম্পাদক জনাব ডাঃ আব্দুল্লাহ খান।

অনুষ্ঠানে উদ্বোধনী রাখেন, শরণখোলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ, ওয়ারি থানা সভাপতি জনাব মোঃ সোলায়মান গাজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ ছাত্র সমাজ কে সুসংগঠিত করে মেধাবী ও যোগ্য করে গড়ে তুলতে ছাত্রশিবিরের বিকল্প নাই। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের পদচারনার মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে মেধাবী ছাত্রদের সমন্বয় ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে হবে। তবেই সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে। সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে শিবির কে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ