July 28, 2026, 2:13 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক হয়েছেন রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা

এস,এম,রাজ, বিশেষ প্রতিনিধি

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন তারা।

কমিটিতে নিলুফা ইয়াসমিন লেলিকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা পেশায় একজন বৈমানিক এবং তিনি একজন সফল উদ্যোক্তা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের উপজেলা মহিলা দলের কমিটির সাথে সমন্বয় করে এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহবায়ক ছাড়াও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে দুর্বল ছিল মোল্লাহাট উপজেলা মহিলা দল। এবারে মহিলা দলের কার্যক্রম সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতারা।

কমিটি ঘোষণার পর রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক মনোনীত করায় সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি মহিলা দলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে মোল্লাহাট উপজেলা মহিলা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবেন বলে জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ