September 20, 2026, 9:24 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

রাজবাড়ীতে জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন গ্রেপ্তার

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগের ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিন শেখ রাজবাড়ী জেলা শহরের পৌর এলাকার চরলক্ষীপুর গ্রামের সুলতান শেখের ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। ৫ আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে তারা সন্ধ্যায় রাজবাড়ী জেলা পুলিশের টিমের কাছে হস্তান্তর করেন। তিনি কাতার যাওয়া প্রস্ততি নিচ্ছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল শুক্রবার রাতে জানান, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ চারটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ