September 20, 2026, 8:56 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ফকিরহাটে স্ত্রীকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‍্যাব-৬

তরফদার রবিউল ইসলাম

খুলনায় র‍্যাবের অভিযানে বাগেরহাট জেলার ফকিরহাটে নিজ স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মাহাবুব শিকদার গ্রেফতার।

এরই ধারাবাহিকতায় ১৭ই জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১১.১০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর রূপসা থানাধীন কাজদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ মাহাবুব শিকদার, পিতা: গোলাম মোস্তফা, সাং: লখপুর, থানা: ফকিরহাট, জেলা: বাগেরহাটকে গ্রেফতার করে।

এজাহার বিশ্লেষণে জানা যায়, নিহত শুকুরুন বেগম একজন সৌদী প্রবাসী। তিনি গত ০৯/১২/২৫ ইং তারিখ বাংলাদেশে ছুটিতে আসেন। প্রবাসে থাকাকালে তিনি তার স্বামী ধৃত আসামি মাহাবুব এর অগোচরে ৫,০০০০০ টাকা তার নামীয় সোনালী ব্যাংক একাউন্টে রেখেছিলেন। ধৃত আসামি মাহাবুব ব্যাংকে জমা রাখা টাকার বিষয়টি জানতে পেরে নিহত শুকুরুন বেগমকে চাপ দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৯ই জানুয়ারি ২০২৬ ইং তারিখ, রাতে ধৃত আসামি মাহাবুব নিহত শুকুরুন বেগমকে মারধর করে হত্যা করে কাটাখালী মোড় সংলগ্ন মাহেন্দ্র স্ট্যান্ডের পিছনে জামরুল গাছে গলায় সূতির ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। উক্ত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে ফকিরহাট থানায় ধৃত আসামি মাহাবুবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ