September 20, 2026, 8:55 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

সিনথিয়া জারিন ইরা খুলনার শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত

বি. এম. জুলফিকার রায়হান, তালা প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬এ খুলনা জেলা পর্যায়ে গার্লস গাইড প্রতিযোগিতায় অংশগ্রহন করে সিনথিয়া জারিন ইরা জেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। ইরা পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী। তাঁর বাড়ি তালা উপজেলার কানাইদিয়া গ্রামে।

তালা উপজেলার ৫৭নং কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম এবং ব্যাংকার রুমিয়া আক্তার দম্পতির জৈষ্ঠ্য কন্যা সিনথিয়া জারিন ইরা এরআগে পাইকগাছা উপজেলা পর্যায়ে একই ইভেন্টে অংশগ্রহন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

শিক্ষক মো. রবিউল ইসলাম জানান, তাঁর কন্যা সিনথিয়া জারিন ইরা খুলনা পার্শ্ববর্তী কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ পাইকগাছা উপজেলা পর্যায়ে গার্লস গাইড প্রতিযোগীতায় অংশগ্রহন করে। সেখান থেকে শ্রেষ্ঠ হবার পরে গত ১২ জানুয়ারী খুলনা জেলা পর্যায়ে অনুষ্ঠিত একই ইভেন্টের প্রতিযোগীতায় অংশগ্রহন করে। গত ১৩ জানুয়ারী ২৬ প্রতিযোগীতার প্রকাশিত ফলাফলে সিনথিয়া জারিন ইরা জেলাতেও শ্রেষ্ঠ হন। তাঁর এই সাফল্যের জন্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা এবং গার্লস গাইড শিক্ষক আমেনা খাতুনসহ সকল শিক্ষক এর প্রতি কৃতজ্ঞ।

আগামীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিনথিয়া জারিন ইরা যাতে কাংখিত সাফল্য অর্জন করতে পারে সেজন্য সকলের নিবট দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ