September 21, 2026, 8:27 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

কেশরহাটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ই জানুয়ারি শনিবার বিকালে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলাউদ্দিন আলো, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর -০৩, আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথি মিলন, প্রথমে কেশরহাট ব্যবসায়ীদের সাথে সৌজন্যেমূলক সাক্ষাৎ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাহিন আকতার সামসুজ্জোহা, বিএনপি নেতা আব্দুল কাদের, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, যুবদলের আহবায়ক শাহিন আকতার, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজা, ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক সহ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি অঙ্গ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আফজাল হোসেন।

রতন,মোহনপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ