September 20, 2026, 8:56 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা ও অনুসন্ধানী প্রতিবেদনে উপকূলীয় সাংবাদিকদের প্রশিক্ষণ

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের উপকূলীয় মৎস্যজীবিদের ঝুঁকি প্রবণতাসহ সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র ফিসনেট প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী পাথরঘাটা সংকল্প ট্রাষ্ট মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে।

এসময় উপকূলীয় মৎস্যজীবিদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা, অনুসন্ধানী প্রতিবেদন বিষয় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।


সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক সরকারি মৎস্য আইন ও নীতিমালা বিষয় বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার বিষয় বিস্তারিত আলোচনা করেন উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। প্রশিক্ষণে পাথরঘাটার স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ