September 20, 2026, 8:58 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা-৬

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পাথরঘাটা উপজেলার পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন পাথরঘাটা-বরগুনা সড়কে এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক (জি) বিএন-এর নেতৃত্বে নৌবাহিনীর বিভিন্ন পদবীর ১৫ সদস্যের দুটি সেকশন এবং পাথরঘাটা থানার ট্রাফিক পুলিশের ৪ জন সদস্য এই যৌথ চেকপোস্টে অংশ নেন।

চেকপোস্ট চলাকালীন বাস, মাইক্রোবাস, ট্রাক, ইজি বাইক ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের ব্যাগ তল্লাশি করা হয়।

অভিযানে মোট ৫৫টি মোটরসাইকেল, ৩টি ইজি বাইক, ৪টি ট্রাক, ৬টি মাইক্রোবাস ও ৩টি বাস তল্লাশি করা হয়। এদের মধ্যে আইন লঙ্ঘনের দায়ে ৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলাগুলোর বিপরীতে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১টি মামলায় ৫ হাজার টাকা, হেলমেট না থাকায় ২টি মামলায় ৬ হাজার টাকা এবং ঝুঁকিপূর্ণ যান চলাচলের দায়ে ৩টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১৮ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ