July 26, 2026, 7:53 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন বাগমারার ত্বোহা

বাগমারা প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক (সাংগঠনিক প্রটোকল ৫ম) হয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার কৃতি সন্তান মোহাম্মাদ আলী তোহা।

তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এর আগে তিনি রাজশাহী জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তিনি, শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে সবসময় সক্রিয় থাকতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নব গঠিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহ ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক,সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির,অর্থ সম্পাদক তারেক আজাদ সহ অনেকে রয়েছেন।

নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা বলেন,২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪এর গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক প্রয়োজনে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। শুধুমাত্র মিছিল-মিটিং এবং লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতির বাহিরে শিক্ষার্থীদের ক্যারিয়ার,উন্নয়ন মূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।

ছাত্র অধিকার পরিষদ দুর্নীতি, চাঁদাবাজ, দখলমুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণ করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাবে। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে এবং মেধাভিত্তিক জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ছাত্র অধিকার পরিষদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ