September 20, 2026, 8:28 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

তালা সদরের উন্নয়নে জামায়াতের এমপি প্রার্থীর সাথে নাগরিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

এসো উন্নত তালা গড়ি- ¯েøাগান সামনে নিয়ে তালা উপজেলা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় তালা সদর উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উত্তরণ পরিচলক ও উন্নয়ন কমিটির প্রধান উদ্যোক্তা শহিদুল ইসলাম।

সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ ।

সভায়- তালার গণমানুষের পক্ষে উন্নয়নমূলক সকল কর্মকান্ডের দাবী উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রেজাউল করিম ও উত্তরণের দিলিপ সানা।

সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাস পরিচালক শেখ ইমান আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার ,সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ভূমিজ পরিচালক অচিন্ত্য সাহা, তালা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান ও ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা সভাপতি জামানুল বান্না প্রমুখ।

সভায়- প্রধান অতিথি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি যদি এমপি হতে পারেন তবে দল-মত নির্বিশেষে তালার দায়িত্বশীল সকল মানুষকে সাথে নিয়ে এলাকার মানুষের উপত্থাপিত তালা সদরের উন্নয়নের দাবীগুলো বাস্তবায়ন করবেন। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

সভায়- তালা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উন্নয়ন বঞ্চিত তালা উপজেহলা সদরের উন্নয়নে তালা উন্নয়ন কমিটির পক্ষ থেকে এআগে গত শুক্রবার (৯ জানুয়ারী) সকালে বিএনপি নেতা ও তালা-কলারোয়া আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব’র সাথে অনুরুপ এক সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ