September 21, 2026, 7:52 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মৌগাছিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার ০৪ নং মৌগাছি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ই জানুয়ারি মঙ্গলবার বিকালে বসন্তকেদার উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌগাছি ইউনিয়ন সভাপতি নূরে আলম সিদ্দিকী, পরিচালনা করেন বিএনপি নেতা মিজানুর রহমান মিলন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর -০৩, আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাহিন আকতার শামসুজ্জোহা, বিএনপি নেতা আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক সহ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি অঙ্গ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ