September 20, 2026, 8:28 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ঝালকাঠিতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় আয়োজিত এ সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি এডবোকেট আককাস সিকদার।

উক্ত সভায় ঝালকাঠির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, গণভোটের প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ