September 21, 2026, 7:22 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মধুপুরে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ নাজিবুল বাশার, টাঙ্গাইল প্রতিনিধি

‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’ শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মাঝে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মানের এনজিও সিসিডিবি’র আওতায় বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সিসিডিবি এর হলরুমে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিসিডিবি’র (সিসিডিবি মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া এলাকার ৫শ’৪০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন, সিসিডিবি এর এরিয়া কোঅরডিনেটর মো. নজরুল ইসলাম, ইনচার্জ ম্যানেজার আঙ্গুর মিয়া, ব্যবস্থাপক পবিত্র কুমার সরকার, সুনামগঞ্জ বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আনছার আলী, সিরাজনগর গারোবাজার পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. মোস্তফা ফকির, সমাজসেবক বাবুল খান প্রমুখ।

এরিয়া কোঅরডিনেটর মো. নজরুল ইসলাম বলেন, আমাদের সিসিডিবি সারাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা শহর এবং গ্রামের বিভিন্ন স্থানে অসহায় দুস্তমানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এবং এ বিতরণ চলমান রয়েছে।

তার তত্বাবধানে ৫’শ ৪০ জন মানুষ কম্বল পেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ