September 21, 2026, 7:21 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়াজ উদ্দিন এর কনিষ্ঠ পুত্র কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা বিএনপি নেতা মো. মোবারক হোসেন (স্বপন) রবিবার (১১ জানুয়ারী) দুপুরে হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় স্থাণীয় সোমবাজার ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে উত্তর সোম সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা ও সোমবাজারস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন শেষে ইউনিয়ন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সোমবাজার কেন্দ্রীয় ঈদগাঁহ্ জামে মসজিদের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, আবেদী,কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ