July 27, 2026, 12:05 pm
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

মোংলায় অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; কোস্ট গার্ডে

তরফদার রবিউল ইসলাম

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক।

রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

মিডিয়া কর্মকর্তা বলেন, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামে এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

পরবর্তীতে, গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার সন্ধ্যা ৬টায় ভুক্তভোগীর স্বামী বাণিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এসময় সাগর মোল্লা (২৫) নামক অপহরণকারী তাদেরকে অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আভিযানিক দল অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ