September 20, 2026, 7:49 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার বৈচন্ডি গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে তার বসতঘরে বৈদ্যুতিক লাইন সংস্কার কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া কলেজছাত্র মো. নাজমুল ইসলাম (২০) ওই গ্রামের মো.শাহজাহান হাওলাদারের পুত্র ও নলছিটি সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম।

নিহতের চাচা মো.আনিছুর রহমান জানান, শনিবার রাতে তার ভাতিজা নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এসময় সে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এতে মুহুর্তেই ঘটনাস্থলে অচেতন অবস্থায় ছিটকে পড়লে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এ বিষয় নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ