September 20, 2026, 7:15 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

রাজাপুরে যুবদল নেতার ৩১ জন পরিক্ষার্থীর ফরম ফিলাপের অর্থ প্রদান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে ব্যাক্তিগত অর্থায়নে ৩১ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম ফিলাপ করে দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার পিংরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ৩১ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম ফিলাপ এর নগদ অর্থ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল এর হাতে তুলে দেন তিনি। জহিরুল হক সোহেল দীর্ঘদিন যাবৎ এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ইউনিফর্ম বিতরণ সহ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহ খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, এই এলাকার অনেকেই আমরা নিম্ন আয়ের মানুষ। আমাদের ছেলে মেয়েদের ফরম ফিলাপ এর জন্য একসাথে এতগুলো টাকা দেয়ান কষ্টকর হয়ে যেতো। সোহেল ভাই আমাদের সন্তানদের বিভিন্ন সময় শিক্ষা উপকরণ সহ পরিক্ষার ফি দিয়ে আসছেন। এবার তিনি এসএসসি পরিক্ষার ফরম ফিলাপ এর টাকা দিয়ে দিয়েছেন। এমন মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ