September 20, 2026, 7:13 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

মোংলায় যাত্রীবাহী ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

তরফদার রবিউল ইসলাম

মোংলা উপজেলায় যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি রেল পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় তারাই বিষয়টি দেখছে।

নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল–মোংলা কমিউটার যাত্রীবাহী একটি ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ