September 20, 2026, 7:14 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ফরিদপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি আইনের তোয়াক্কা না করে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না-মর্মে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সন্ধ্যা ছয়টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের দাদুড়িয়া বিল এলাকায় অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত মো. জিহাদ মৃধা (৩০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি চতুল গ্রামের বারিক মৃধার ছেলে। পরে রাত ৭টার দিকে জরিমানার অর্থ পরিশোধ ও মুচলেকা প্রদানের পর তাকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ মৃধা দীর্ঘদিন ধরে দাদুড়িয়া বিলের ভেতরে এস্কাভেটর ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে ট্রাক ও ট্রলির মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে করে এলাকার আবাদি জমি ক্রমশ হ্রাস পাচ্ছিল এবং কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, ফসলি কিংবা যেকোনো ধরনের জমির মাটি বিনা অনুমতিতে কাটা সম্পূর্ণ বেআইনি। প্রাথমিকভাবে জিহাদ মৃধাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অবৈধ মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ