September 20, 2026, 6:28 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে খালে পড়ে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটিকে বাড়ির সামনের খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।

পরিবার সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে নিখোঁজ হয় শিশুটি। এর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে।

শরণখোলা উপজেলা হাসপাতারের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা যায়।

দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ