July 28, 2026, 8:17 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শেখ আব্দুল মালেক (৯৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মরহুমের নিজ বাড়ি উপজেলার ছোটবাহিরদিয়া গ্রামে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।

ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সুপ্রকাশ পালসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না  লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামের মৃত জয়নদ্দিন শেখের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ