July 26, 2026, 9:39 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

জকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা জারি প্রশাসনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটগ্রহণ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ করতে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের দিন ভোটার শিক্ষার্থীরা শুধুমাত্র ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের ২ ও ৩ নম্বর গেট ব্যবহার করে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। এ সময় তাদের অবশ্যই নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া নির্বাচনের দিন কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসের বাইরে যাতায়াত নিরুৎসাহিত করা হয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নির্বাচনের দিন ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসের ভেতরে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে। এছাড়া নির্বাচনী দায়িত্বে নেই—এমন কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জকসু নির্বাচনের জন্য ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদ নির্বাচনের জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা থাকলেও ভোটগ্রহণের ঠিক আগমুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ