September 19, 2026, 3:45 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

রাজবাড়ীতে জেলা কারাগারের সামনে জামিনে থেকে জামিনে মুক্তি পাওয়া যুবককে লক্ষ্য করে গুলি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী তে জেলা কারাগারের সামনে থ্বকে  জামিনে মুক্তি পাওয়া এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত রাজবাড়ী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এমন ঘটনাটি ঘটে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে একাধিকবার মারামারির ভিন্ন ভিন্ন সময়ের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

মারামারির একটি মামলায় গ্রেপ্তার হয়ে নয়ন ও পিয়াল নামে দুই যুবক রাজবাড়ী জেলা কারাগারে ছিলেন।বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়ে সন্ধ্যার দিকে তারা কারাগার থেকে বের হলে বাইরে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে যোগ দেন। এ সময় হঠাৎ দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।  একপর্যায়ে গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রাজবাড়ী সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির বলেন, “ওই দুই যুবকের বিরুদ্ধে ৪টি মামলা ছিল। সর্বশেষ মারামারির মামলায় তারা জামিন পান। কারাগারের বাইরে কী ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই। যেহেতু ঘটনাটি কারাগারের ফটকের বাইরে, তাই কারা কর্তৃপক্ষ কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, “মারামারির মামলায় নয়ন নামে এক যুবক জামিনে মুক্তি পায়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফাঁকা গুলি ছুড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখনো কেউ মামলা করেনি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ