September 19, 2026, 3:43 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

তালায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় তালায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তালা থানা ও তালা সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার (২ জানাুয়ারি) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব স্মরণ সভা তালা থানা ছাত্রদল সভাপতি মো. হাফিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তালা থানা ছাত্রদলের সাধারন সম্পাদক এস.কে ফারুক’র পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, যুবদল নেতা মো. জাহাঙ্গীর হোসেন, আহম্মদ আলী, বিএনপি নেতা ময়েজ উদ্দীন মাতব্বর, তালা সরকারি কলেজ ছাত্রদল নেতা রিপন হোসেন, সোহাগ হোসেন সাগর ও হাসিবুল ইসলাম শান্ত প্রমুখ বক্তব্য রাখেন। স্মারণ সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মো. এনামুল ইসলাম। এসময় তালা থানার ৭টি ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ