July 28, 2026, 8:13 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

গোপালগঞ্জ- ১ বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমসহ নয়জনের মনোনয়ন বৈধ, বাতিল চার

গোপালগঞ্জ প্রতিনিধি

ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং গোপালগঞ্জ-০১ আসনে ১৩ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎফুল্লভাব বিরাজ করছে।

নেতাকর্মীরা জানান, সেলিমুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে মুকসুদপুর ও কাশিয়ানীর মানুষের জন্য কাজ করে আসছেন। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলেও তিনি মুকসুদপুর ও কাশিয়ানীর জনগণের নানা বিপদ-আপদে পাশে থেকেছেন।

দমন-পীড়নের মধ্যেও বিভিন্ন দলীয় সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেলিমুজ্জামান সেলিম। নিজ নির্বাচনি এলাকায় সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। যে কারণে তৃণমূল পর্যায়েও সেলিমুজ্জামান সেলিমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মাহমুদ আশিক কবিরের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সেলিমুজ্জামান সেলিম।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদের জানান, আপামোর জনতা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। নতুন ভোটাররাও বহু বছর ভোট দিতে পারিনি। তবে আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণির মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আশা করি নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

উল্লেখ্য গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গোপালগঞ্জ-০১ আসনে ১৩ প্রার্থীর মধ্যে গণঅধিকার পরিষদ প্রার্থী কাবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম, নাজমুল আলম ও কায়ুম আলী খানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ