September 19, 2026, 2:58 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কাশিয়ানীতে দুর্বৃত্তদের হাতে প্রাণ গেল মোকলেছ মোল্যা নামে এক ব্যক্তির

মোঃ শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল নাজিরের মোড় এলাকায় ঘটনা ঘটে।

নিহত মোকলেছ একই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোকলেছ মোল্যা সন্ধ্যায় তারাইল বাজার থেকে স্থানীয় যুবক সাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪-৫ জন লোক অতর্কিতভাবে এসে মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোকলেছকে মারপিট শুরু করে। চালক সাকিব সেখান থেকে পালিয়ে যায়। মোকলেছকে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোকলেছকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোকলেছ মোল্লাকে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ