September 19, 2026, 2:58 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথমদিনে খুলনা-৩ আসনে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় তথ্যের গড়মিল এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় ঋণ খেলাপি থাকার পৃথক কারণে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ আসনে ৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-৩ আসনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। আজ বুধবার বেলা ১১ টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া ৩ প্রার্থী হলেন, স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা।
বৈধ ৯ প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় তথ্যের গড়মিল থাকায় আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্লা এবং উল্লিখিত কারণসহ বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় ঋণ খেলাপি থাকায় অপর স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে উল্লেখিত প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ