July 26, 2026, 10:01 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাগমারা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

বাংলাদেশের আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাগমারা উপজেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। প্রেসক্লাবের সভাপতি আবু বাক্কার সুজন ও সাধারণ সম্পাদক এম এম মামুনসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করে বলেন, দেশের রাজনীতি ও সমাজে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নিরন্তর কাজ করেছেন। তিনি শুধু একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দেননি, বরং সাধারণ জনগণের কল্যাণ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের মাধ্যমে নিজেকে জনগণের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছেন।

বাগমারা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং দেশবাসীকে ঐক্য, শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বাগমারা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও নীতিনিষ্ঠা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ