September 21, 2026, 3:54 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর শোক প্রকাশ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

জিয়া পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি ,বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব , ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল -ক্লিনিক ও ডায়াগনোষ্টিক এসোসিয়েশনের ময়মনসিংহর সভাপতি অধ্যাপক ডা: মোহাম্মদ আলী সিদ্দিকী এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র ,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাভিভূত পরিবার বর্গের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন
আজ ভোরে (৬টায়) তাঁর বিদায়ে শুধু একটি রাজনৈতিক দলের নয়—সমগ্র জাতির জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ সময় ধরে অসুস্থতা ও শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে অবশেষে তিনি চিরবিদায় নিলেন। তাঁর এই প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে এক যুগের সমাপ্তির ঘোষণা।

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের নাম, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক এবং নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, আত্মমর্যাদা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন।

একজন স্ত্রী, একজন মা, একজন রাষ্ট্রনায়ক—সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার জায়গা। ব্যক্তিগত বেদনা, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ রোগভোগ—সবকিছু সহ্য করেও তিনি কখনো মাথা নত করেননি। তাই তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটি আদর্শ, একটি শক্ত মনোবলের নাম।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহীকে এই গভীর শোক সইবার শক্তি দান করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ