September 19, 2026, 2:57 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে বাড়িতে এসে শিশু শিক্ষার্থীর আত্নহত্যা  

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার ফলাফল  নিয়ে বাড়িতে এসে আত্নহত্যা করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন এর ভাতকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে সালমান ফারসি দীর্ঘদিন মানসিক রোগে অসুস্থ ছিল। গত এক মাস মোটামুটি সুস্থ হয়। সালমান ফারসি আজ  স্কুল থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণ করে নিজ বাড়িতে এসে মায়ের সাথে কথা বলে বসত ঘরের পাশে কাঠের টয়লেটে প্রবেশ করে। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরেও সালমান ফারসি বের না হলে তার মা একাধিকবার ডাক চিৎকার দেওয়ার পরে কোন উত্তর না পেয়ে টয়লেটের দরজা ভেঙে ফেলে। তার সন্তানকে চিকন সাদা রংয়ের নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশে উপস্থিত প্রতিবেশীরা ছুটে তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সালমানকে মৃত ঘোষণা করেন।ভাতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল  সালমান ফারসি।

ঘটনার কথা শুনে রাজাপুর থানা পুলিশ দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ