September 21, 2026, 3:51 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাবর ও তার স্ত্রী তাহমিনা একই আসনে মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতা নাকি সমঝোতা

মাসুম আহমেদ, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা ৪ (মদন, মোহনগঞ্জ খালিয়াজুড়ি ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দেয়ার কিছুক্ষণের মধ্যেই একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

লুৎফুজ্জামান বাবর মনোনয়ন দাখিল করেন তিন উপজেলার নেতা কর্মীকে সঙ্গে নিয়ে।

পরবর্তীতে তাহমিনা জামান শ্রাবণীও তার সমর্থকদের সঙ্গে নিয়ে তার মনোনয়ন জমা দেন।

একই সংসদীয় আসনে স্বামী-স্ত্রীর নির্বাচনে প্রতিযোগিতার প্রাথম ধাপেই জনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বহুমাত্রিক আলোচনা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় লুৎফুজ্জামান বাবর সশরীরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এর কিছুক্ষণ পর, বিকেল সাড়ে ৪টার দিকে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।

নেত্রকোনা জেলা প্রশাসক ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ভোটাররা মনে করছেন, বিষয়টি স্বামী-স্ত্রীর মধ্যে ভোটের প্রতিযোগিতা নয়; বরং এটি রাজনৈতিক কৌশল। যদি কোনো কারণে আইনি জটিলতায় লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন বাতিল হয়ে যায়, তবে বিকল্প হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী নির্বাচনে প্রতিযোগিতা করবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন, যার ফলে তিনি এ আসনে একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাবর সৈনিক।

এবারের নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাহমিনা জামান শ্রাবণী ছাড়াও নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির নেতা জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার।

এছাড়া এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ