September 19, 2026, 2:16 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

৮৫ যশোরের -১(শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে যশোর-১ (শার্শা) সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শার্শা উপজেলা পরিষদ কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সোমবারই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন সকাল ১১টা ৩০ মিনিটে সর্বপ্রথম জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার, বিকাল ৪টা ৩০ মিনিটে স্বতন্ত্র প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি এবং বিকাল ৫টায় স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির মনোনয়নপত্র জমা দেন।
তিনি আরও জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী বখতিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে দিনভর উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ