July 26, 2026, 11:14 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

সাতক্ষীরা–৪ আসনে নির্বাচনী চমক: ভিন্ন দলে বাবা–ছেলের মুখোমুখি লড়াই

ফারুক হোসেন রাজ, স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনে তৈরি হয়েছে বিরল ও আলোচিত রাজনৈতিক সমীকরণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই ভিন্ন দুই রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী মাঠে নামায় এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তারের কার্যালয়ে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন বাবা ও ছেলে।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন—

সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা এবং তাঁর ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।

বিকেল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত থেকে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই সময়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাতক্ষীরা–৪ আসনে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।”

একই পরিবারের বাবা–ছেলের ভিন্ন রাজনৈতিক অবস্থান এবং সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি শ্যামনগরসহ পুরো সাতক্ষীরায় ভোটের মাঠে বাড়তি উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই লড়াই শুধু দলীয় নয়, বরং ভোটারদের কাছে ব্যক্তিত্ব, রাজনৈতিক উত্তরাধিকার ও নতুন নেতৃত্বের প্রশ্নও সামনে নিয়ে এসেছে।

এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল ও আলোচনা তুঙ্গে। অনেকেই বলছেন, সাতক্ষীরা–৪ আসনে এবারের নির্বাচন হবে ব্যতিক্রমী ও নজরকাড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ