July 26, 2026, 11:13 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পিরোজপুর–১ ও ২ আসনে আল্লামা সাঈদীর দুই পুত্রের মনোনয়নপত্র জমা

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রির্পোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বিকেল সাড়ে চারটায় পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)-এর দুই পুত্র। পিরোজপুর–১ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন মাসুদ সাঈদী এবং পিরোজপুর–২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন শামীম সাঈদী।

মনোনয়নপত্র দাখিলের সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদীর তৃতীয় পুত্র নাসিম সাঈদী। এছাড়াও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিন পিরোজপুর–১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম সাঈদী। তিনি বলেন, “আমরা আশাবাদী। নির্বাচনে জনগণের রায় পেলে ইনশাআল্লাহ এলাকার মানুষের কল্যাণে কাজ করব।” তিনি আরও বলেন, “আল্লামা সাঈদীর ওপর অন্যায়ভাবে নির্যাতন চালানো হয়েছে এবং চিকিৎসার নামে তাঁকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে।”

এসময় মাসুদ সাঈদী বলেন, “আমাদের এখান থেকে নির্বাচন করার কথা ছিল না। নির্বাচন করার কথা ছিল আল্লামা সাঈদীরই। আমরা তাঁর ত্যাগ ও কষ্টের ইতিহাস বহন করছি। এলাকার জনগণ সেই ইতিহাস জানে। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এর জবাব দেবেন।” এনসিপির সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এনসিপি যেমন আন্দোলন করেছে, জামায়াতে ইসলামীরও সেই আন্দোলনের ইতিহাস রয়েছে। তাই এই জোট অনিবার্য ছিল।”

উল্লেখ্য, সংসদীয় আসন নম্বর ১২৭ পিরোজপুর–১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪৬৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৭০৮ জন। অপরদিকে সংসদীয় আসন নম্বর ১২৮ পিরোজপুর–২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৩০৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৯৭৬ জন।

আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ