July 27, 2026, 11:34 am
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মামলায় বাগমারায় বিএনপির ২৪ নেতাকর্মীর জামিন লাভ

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

বাগমারার সাঁইধারা গ্রামে কয়েকটি হিন্দু পরিবারসহ কৃষকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলায় বিএনপির ২৪ জন নেতাকর্মী আদালত থেকে জামিন লাভ করেছেন।

রোববার রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল বারী বলেন, বাদির আনিত অভিযোগ সত্য নয়। এটি মূলত সড়যন্ত্রমূলক একটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা। তাই বিজ্ঞ বিচারক সকল আসামীকে একযোগে জামিন দিয়েছেন।

জানা গেছে, স্থানীয় কিছু আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের লোকজন মিলে একটি কমিটি গঠন করে নরদাশ ইউনিয়ন যশো বিলে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন। ওই বিলে থাকা জমির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২১ ডিসেম্বর রাত ১০ টার দিকে কৃষক সুশীল চন্দ্র দেবনাথ, আব্দুল মান্নান ও আলা উদ্দিনসহ ওই গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও টিনের চালায় অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় সুশীল চন্দ্র দেবনাথ বাদি হয়ে ঘটনার দুই দিন পর বাগমারা থানায় একটি মামলা করেন।

মামলায় নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, স্থানীয় বিএনপি নেতা আব্দুল জব্বার, মফিজ উদ্দিন, জহুরুল ইসলাম ও আজাদ মাষ্টার সহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ