September 19, 2026, 2:17 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বাগেরহাটের চারটি আসনে দুই ভাইসহ ৩২ প্রার্থীর মনোনয়ন জমা, সব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের চারটি আসনে দুই ভাইসহ ৩২ প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) শেষ সময় পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এই মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম একাই তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১১ জন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ৮ জন, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৭ জন ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত কপিল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. মশিউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনতী প্রার্থী মো. মামুনুল হক, মুসলিম লীগ মনোনতী প্রার্থী এমডি সামসুল হক, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি মনোনতী প্রার্থী স.ম গোলাম সরোয়ার।

এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিতের আমির মো. মামুনুল হক মনোনয়ন পত্র দাখিল করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী অর্থ্যাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মাসুদ রানা। এছাড়া সাবেক জাতীয় পার্টি নেতা এস এম মুশফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, ,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শেখ আতিয়ার রহমান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী বালী নাসির ইকবাল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মনোনীত প্রার্থী মো. হাসান ইমাম লিটু, বাংলাদেশ খেলাফত মসজিস (রিকশা) মনোনীত প্রার্থী মাও. রমিজ উদ্দিন।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী অর্থ্যাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আপন দুই ভাই ও জেলা বিএনপির সাবেক দুই সভাপতি। এরা হলেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক এম এ সালাম।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মো. আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শেখ জিল্লুর রহমান, এনসিপি মনোনীত প্রার্থী মোল্লা রহমাতুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা) মনোনীত প্রার্থী মো. জুলফিকার হোসেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি-রব)মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মাস্টার। এই আসনে স্বতন্ত্র প্রার্থী অর্থ্যাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)আসনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল আলীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ওমর ফারুক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রি, জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী মো. আব্দুল লতিফ খান,

এই আসনে স্বতন্ত্র প্রার্থী অর্থ্যাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, খুবই শান্তিপূর্ণভাবে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে শেষ সময় পর্যন্ত ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আশাকরি নির্বাচনের অবশিষ্ট কাজগুলো আমরা খুবই শান্তিপূর্ণভাবে করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ