September 19, 2026, 2:17 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ফরিদপুরের চারটি আসনে ৩৮ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনে ৩৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা সংশ্লিষ্ট রিটানিং / সহকারী রিটানিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। এতে ফরিদপুর -১ আসনে ১৫ জন, ২ আসনে ৭জন, ৩ আসনে ৬ জন এবং ফরিদপুর ৪ আসনে ৮ জনসহ মোট ৩৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এর মধ্যে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা -বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দোকার নাসিরুল ইসলাম (বিএনপি) প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা (জামায়াত), মুফতি শরাফত হুসাইন (খেলাফত মজলিশ)
শাহ মুহাম্মদ আবু জাফর (এনডিএফ), মো. আরিফুর রহমান দোলন ( স্বতন্ত্র), শামদুদ্দীন মিয়া ঝুনু, (বিএনপি বিদ্রোহী সতন্ত্র), আবুল বাশার খান ( স্বতন্ত্র), মোহাম্মদ খালিদ বিন নাসের(বাংলাদেশ কংগ্রেস), হাসিবুর রহমান (জাতীয় নাগরিক পার্টির), মো. গোলাম কবীর (সতন্ত্র), মোঃ সাহাবুদ্দিন আহমেদ (সতন্ত্র), মো. হাসিবুর রহমান অপু(সতন্ত্র), শেখ আব্দুর রহমান জিকো (সতন্ত্র), লায়লা আরজুমান বানু (সতন্ত্র), ও মৃন্ময় কান্তি দাস, ( বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি)।

ফরিদপুর ২ (সালথা-নগরকান্দা) আসনে মোহাম্মদ আকরাম আলী ওরফে ধলা হুজুর (বাংলাদেশ খেলাফত মজলিস) শামা ওবায়েদ (বিএনপি), শাহ মুহাম্মদ জামাল উদ্দিন(ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ্যাড মোঃ জয়নাল আবেদীন (খেলাফত আন্দোলন), আকরামুজ জামান(ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মোহাম্মদ নাজমুল হাসান (বাংলাদেশ কংগ্রেস) ও মোঃ ফারুক ফকির (গণধিকার পরিষদ)।

ফরিদপুর-৩ (সদর) আসনে নায়াব ইউসুফ আহমেদ (বিএনপি), মোঃ আবদুত তাওয়াব (জামায়াত), কে.এম ছরোয়ার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. রফিকুজ্জামান মিয়া (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), আরিফা আক্তার বেবী (জাসদ আসম আব্দুর রব গ্রুপ) ও মোরশেদুল ইসলাম (সতন্ত্র) ফরিদপুর -৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্যসান) আসনে মোঃ শহিদুল ইসলাম বাবুল (বিএনপি), মো. ইসহাক চোকদার(ইসলামী আন্দোলন বাংলাদেশ), মিজানুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস),আতাউর রহমান(বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), সতন্ত্র প্রার্থী, এ.এম মুজাহিদ বেগ, রায়হান জামিল, আব্দুল কাদের মিয়া এবং মুহাম্মদ মজিবুর হোসাইন মনোনয়ন পত্র দাখিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ