September 19, 2026, 2:14 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী – মুকসুদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

সেলিমুজ্জামান বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, কাশিয়ানী ও মুকসুদপুর জনগণের সঙ্গে আমার যে দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থা রয়েছে, সেটির প্রতিফলন এবারও ভোটের মাধ্যমে দেখা যাবে। ইনশাআল্লাহ, কাশিয়ানী – মুকসুদপুরবাসী এবার আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

সেলিমুজ্জামান বলেন, গোপালগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি অতীতেও কাজ করেছেন এবং আগামী দিনেও জনগণের পাশে থেকে কাজ করতে চান।

তিনি বলেন, মুকসুদপুর – কাশিয়ানী’র মানুষ আমার রাজনৈতিক জীবনের শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আবারও মাঠে নেমেছি।

নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই প্রার্থী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে এবং সেই রায় বিএনপির পক্ষেই যাবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মো. বদরুজ্জামান এজাজ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মিডিয়া ম্যানেজার মোহাম্মদ আম্মার মিয়া অসীম’সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা উপলক্ষে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, সেলিমুজ্জামান সেলিম কাশিয়ানী – মুকসুদপুরের মানুষের সুখ-দুঃখের পরীক্ষিত নেতা। তার নেতৃত্বেই গোপালগঞ্জ-১ আসনে বিএনপি এবার শক্ত অবস্থানে রয়েছে। জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে সেলিমুজ্জামান সেলিমের বিজয় নিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ