July 26, 2026, 11:14 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

কচুয়ায় বিএনপি ও জামায়াত এর মনোনয়ন ফরম জমা

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

কচুয়ায় বিএনপির পক্ষ থেকে কচুয়া সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ আলী হাসান এর সাথে সাক্ষাৎ শেষে মনোনয়নপত্র জমা করেন ।

অন্যদিকে জামায়েত এর মনোনীত প্রার্থী বাগেরহাট জেলায় মনোনয়নপত্র দাখিল শেষে কচুয়া সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ আলী হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

২৯ ডিসেম্বর জমা দানের শেষ দিন সকাল সাড়ে ১১ টায় বাগেরহাট -২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন এর নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই দিন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ ও মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

পরবর্তীতে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার জাকির কচুয়া সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুর ২ টায় মনোনয়ন ফরম জমা করেন এবং জামায়েত এর পক্ষ থেকে সেখ মনজুরুল হক রাহাদ সৌজন্য সাক্ষাৎ করেন।
তবে মনোনয়ন ফরম জমা করার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপি অফিসে নেতাকর্মীদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাগেরহাট সদর- কচুয়া -২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এর পক্ষ থেকেও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বাগেরহাট এর কাছে মনোনয়ন ফরম দাখিল করেছে,এছাড়াও বিএনপির বাগেরহাট জেলার সাবেক সভাপতি এম এ সালাম এর পক্ষ থেকেও মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ